২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০১৭
কুমিল্লা সিটি করপোরেশনের দ্বিতীয়বারের মত মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করলেন বিএনপি নেতা মনিরুর হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ পর্ব শেষে তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালামও করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সাক্কু জানান, প্রধানমন্ত্রী তাকে স্নেহ করেছেন, এ কারণে তিনিও তাকে সম্মান করেছেন। তাছাড়া তিনি আমার অভিভাবকের মত। তাকে পা ছুঁয়ে সালাম করতে পেরে আমি অনেক অনন্দিত।
গত ৩০ মার্চের ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু। দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিতে যান তিনি।এ প্রসঙ্গে সাক্কু বলেন, ‘তার ৭০ বছর বয়স। তিনি একজন সিনিয়র লোক। তিনি প্রধানমন্ত্রী। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এ কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আমাকে স্নেহ করেছেন, এ কারণে আমিও তাকে সম্মান করেছি।’
প্রধানমন্ত্রী শপথের পর কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, ‘আজকে শপথ গ্রহণের পর তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, সুন্দরভাবে কাজ করতে বলেছেন।’ বলেছেন, ‘আমি কাজ করাতে চাই, এখানে কোনো দল নাই।’
সাক্কু প্রথম মেয়র হন ২০১২ সালে। আওয়ামী লীগ নেতা আফজল খানকে হারিয়েই সে সময় তিনি জন প্রতিনিধি হন। এরপর পাঁচ বছরে তিনি কুমিল্লায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করেন। তবে বেশ কিছু প্রকল্প মেয়াদকালে শেষ করতে পারেননি তিনি।
প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, ‘তিনি বলেছেন, তুমি কাজ কর, আমার সব সহযোগিতা পাবে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। আরো ছিলেন সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিটলিও। তিনিও তার স্বামীর মত প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D