আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু

Manual2 Ad Code

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে পরাজিত হয়েছেন বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ (৩৫)। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

নিহত রুবেল আহমদের বাড়ি সিলেটের মোগলাবাজার থানাধীন কলদিয়ার চর এলাকায়। পাঁচ বছর ধরে তিনি আবুধাবিতে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করছিলেন। দেশে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

গত ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেদিন রুবেল মোটরবাইকে খাবার ডেলিভারি দিচ্ছিলেন। এসময় পাকিস্তানি চালিত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রুবেলের মোটরবাইকসহ আরও একটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের বাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই মিশরীয় রাইডারের মৃত্যু হয়, আর গুরুতর আহত রুবেলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পরপরই ট্রাকচালককে পুলিশ আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

বর্তমানে রুবেলের মরদেহ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতের জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

রুবেলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code