৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৭
কুষ্টিয়া: বিএনপিকে নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, যে দলটির (বিএনপি) অস্তিত্ব মিডিয়ার মধ্যে সে দলকে নিয়ে আতঙ্ক হওয়ার সংগঠন আওয়ামী লীগ নয়।
সোমবার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকার দেশের মানুষকে নিয়ে ভাবছে উল্লেখ করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা করা।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নতুন জোট গঠন সম্পর্কে হানিফ বলেন, একটা রাজনৈতিক দলের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তাদের রাজনৈতিক কৌশলও থাকে। এরশাদ সাহেব কোনো কৌশলে রাজনীতি করছেন তা উনি ভালো বলতে পারবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D