২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৭
আওয়ামী লীগ ভাঁওতাবাজি ও প্রতারণার রাজনীতি করে বলেই বিএনপির ভিশন-২০৩০ নিয়ে সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে বিএনপির এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা-এ কর্মী সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকলে এ দেশের অস্তিত্ব থাকবে না। কারণ এরা ভিন্নমত স্তব্দ করে বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে চায়।শেখ হাসিনার দুঃখ কষ্ট, অত্যাচার-নির্যাতন ভোগ করে বিএনপির কেউ আওয়ামী লীগে যোগ দেয়নি উল্লেখ করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তার (শেখ হাসিনা) একটাই কষ্ট, গত দশ বছর এত নির্যাতন করলাম, এত অত্যাচার করলাম, তারপরও বিএনপির একজন কর্মী আওয়ামী লীগে এলো না, বিএনপি ভাঙলো না।
বিএনপি জনগণের দল। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। হাজার নিপীড়ন, নির্যাতন করেও বিএনপিকে ভাঙা যাবে না বলেও মন্তব্য তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D