১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫
চলতি মাসের মধ্যেই বিএনপির ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগনাল দেয়া হবে। যাতে তারা দলের হয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে পারে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ বাসায় এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জোটের প্রার্থী হলেও ভোটে নিজ দলের প্রতীকে লড়তে হবে’ এমন আরপিও সংশোধনের সাথে বিএনপি একমত নয়। এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। এই আরপিও একতরফাভাবে পাশ করা হয়েছে। এতে আপত্তি জানিয়ে বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হবে। এ সময় সুষ্ঠু আরপিও পুনঃবিবেচনা করার আহ্বান জানান তিনি।
জোট গঠনের প্রসঙ্গে তিনি বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে জোট হবে কি না সেটি এখনও নিশ্চিত নয়।
এ সময় আগামী নভেম্বরের মধ্যেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D