২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭
আমাদের অগ্রজ বড় ভাই ওবায়দুল কাদের একটু বেশিই কথা বলেন, বেশি কথা বললে যে বেশি ভুল হয় তিনি মাঝে মধ্যে ভুলে যান। আমরা তার কাছে জ্ঞান সমৃদ্ধ দায়িত্বশীল কথা আশা করি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত হাওরের মহাবিপর্যয়কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা এবং হাওরবাসীকে রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, হাওর অঞ্চলের দুর্গতি সরকারের দুর্নীতির অংশ ও ব্যর্থতার নগ্ন ইতিহাস। হাওরবাসী সরকারের এই ব্যর্থতা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরও সরকার অসহায় হাওরবাসীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
সরকারের ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে যার কারণে তারা এখনো হাওর অঞ্চলকে দুর্গত ঘোষণা করছে না এমন অভিযোগ করে।তিনি আরো বলেন, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা টেন্ডার নিয়ে ঐ সমস্ত এলাকায় কাজ করেছেন। তাদের দুর্নীতি প্রমাণ হওয়ার ভয়েই সরকার এখনো হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করছে না।
এ সময় তিনি সরকারের প্রতি হাওর অঞ্চলগুলোকে অনতিবিলম্বে দুর্গত এলাকা ঘোষণার জোর দাবি জানিয়ে বলেন, এখন বিভেদের সময় নয়। কেন আপনারা বিরোধী দলকে ত্রাণ তৎপরতায় সহযোগিতা না করে প্রধানমন্ত্রী যাবেন বলে বাধা দিচ্ছেন? বাধা না দিয়ে দুর্গত এলাকা ঘোষণা করে বিরোধীদলগুলোর ত্রাণ তৎপরতায় সহযোগিতা করুন।
তিনি আরো বলেন, হাওর অঞ্চলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া না যাওয়ায় প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এমন প্রশ্নের সমালোচনা করে দুদু বলেন, সর্ব প্রথম হাওর অঞ্চলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন, তার আগে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ছাড়া কেউ যায়নি।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর ঢাকা মহানগরের সদস্য সচিব শহীদুন্নবী ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D