জিয়াউর রহমানের সমাধিতে দোয়া করলেন খালেদা জিয়া

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

জিয়াউর রহমানের সমাধিতে দোয়া করলেন খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে কোরআন তিলাওয়াত ও দোয়া করতে গেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে মাজারের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট