২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭
টানা দশ বছর ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সরকার পতনের আন্দোলনে তারা কয়েকবার ব্যর্থ হয়েছে। এবার বিএনপি তাদের আন্দোলন সফল করতে নতুক ছক কসছে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেই বিএনপিকে ঢেলে সাজাচ্ছেন। দল গোছানোর অংশ হিসেবে অপেক্ষাকৃত তরুণদের দিয়ে বিএনপির কমিটি করছে। এবারে ঢাকা মহানগর বিএনপির কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের দিয়ে কমিটি করা হয়েছে।
রাজধানীতে বারবার আন্দোলনে ‘ব্যর্থতার গ্লানি’ মুছে ফেলতেই দুই ভাগে বিভক্ত করে তরুণদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এই তরুণ নেতৃত্বের ওপরই আগামী দিনে আশা রাখতে চায় বিএনপি।
শুধু ঢাকা মহনগরী নয় অপেক্ষাকৃত তরুণদের দিয়ে সারাদেশেই কমিটি করা হয়েছে, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটসহ কয়েকটি জেলা ও মহনগরে নতুন নেতৃত্ব নিয়ে আসা হয়েছে।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন কমিটিতে পরীতি সৈনিকদের স্থান দেয়া হয়েছে। কমিটির অধিকাংশ ক্ষেত্রেই তরুণেরা অগ্রাধিকার পেয়েছে। সব দিক থেকে ভালো হয়েছে ঘোষিত কমিটি।
দুই বছর আট মাস পর নতুন কমিটি ঘোষণায় মহানগরের রাজনীতিতে চাঞ্চল্য এসেছে। তবে দলের অভ্যন্তরে কমিটি নিয়ে নানা সমালোচনাও আছে। কাঙ্খিত পদ না পাওয়ায় কারো কারো মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা। কমিটিতে জ্যেষ্ঠতার ব্যত্যয় হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে সভাপতি এবং কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যবিশিষ্ট কমিটি এবং উত্তরে দলের কেন্দ্রীয় কমিটির নেতা এম এ কাইয়ুমকে সভাপতি এবং পল্লবী এলাকার সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
কমিটি বিশ্লেষণ করে দেখা করে গেছে, দুই অংশেই অপেক্ষাকৃত তরুণেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ দিন ধরে মহানগরের নেতৃত্বে ছিলেন বিএনপির দুই প্রভাবশালী নেতা মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকা। সেই জায়গায় হাবিব-উন-নবী খান সোহেল ও এম এ কাইয়ুম দু’জনই বিএনপির তরুণদের প্রতিনিধি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে যেমন তরুণেরা প্রাধান্য পেয়েছে, মহানগরীর বেলায়ও সেটি ঘটেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মহানগরে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D