১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭
লক্ষ লক্ষ মানুষ বিএনপি করলেও যারা দলের সিদ্ধান্ত গ্রহণ করার তারা এক হচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় দলের সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুমের পাঁচ বছরপূর্তিতে এ আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলী গুমের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতংক, ভয় সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এখন কেউ কাউকে বিশ্বাস করছে না, এমনকি কেউ কারো কাছে আসছে না। সবার মধ্যেই বিভক্তি রয়েছে, এই অবস্থা কোনোভাবেই চলতে দেয়া যায় না।এ সময় আরো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেন্ট্রাল যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D