২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭
২১ বছরে অনেক পানি গড়িয়েছে
নবনির্মিত জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন উদ্বোধনের পর জেলা-উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স জাদুঘর প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই ’৭৫-এর হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর ২১টি বছর একটি জাতির জন্য কম সময় নয়। অনেক পানি গড়িয়েছে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
পঁচাত্তরের পর পুরো একটি প্রজন্ম মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শিখে বিভ্রান্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একজন ঘোষক হয়ে গেল, একজন একটা বাঁশি ফুঁ দিল তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। নানা ধরনের কাল্পনিক ইতিহাস দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হলো। ২১টি বছর একটি জাতির জন্য কম সময় নয়। অনেক পানি গড়িয়েছে।’
তিনি বলেন, ‘পঁচাত্তরের পর যে ঘটনা, যে অপপ্রচার চলেছে— তাতে অনেকে বিভ্রান্ত হয়েছে। সত্যিকার ইতিহাস জানতে পারে নাই।’এমন অবস্থায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশিদের সাথে বন্ধুত্ব রেখেই অধিকার আদায় করেছে বাংলাদেশ। আমরা স্থল সীমান্তে যে ছিটমহল সমস্যা ছিল তা সমাধান করেছি। সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে গিয়েছি। সমুদ্রসীমা জয় করেছি। এতে বন্ধুত্বে চিড় ধরেনি।
১৯৯৬ সালের ২২ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় একটি ভাড়া করা বাড়িতে শুরু হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম। এর ২১ বছর পর তিনটি বেসমেন্টসহ নয়তলা এ নিজস্ব ভবনে ফিরল জাদুঘরটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D