১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস বলে ধর্মব্যবসায়ীদের সবচেয়ে বিশ্বস্ত পৃষ্ঠপোষক হচ্ছেন খালেদা জিয়া ও তার দল বিএনপি।
শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন তিনি।
হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি কিংবা জোট হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, অনেকে কওমি মাদ্রসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি বলে ঘুলিয়ে ফেলে। আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আসা।
তিনি বলেন, প্রায় ১৪ লাখ কওমি মাদ্রাসার শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে থাকে। তাই আমরা কওমি মাদ্রসার স্বীকৃতি দিয়েছি। কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়ণ ও নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।এ সময় আরো উপস্তিত ছিলেন, আওয়ামী লীগ নেতা একেএম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D