২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার মা-মেয়েসহ চার যাত্রী নিহত হয়েছেন।আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামুর রশিদনগর এলাকায় রেললাইনে উঠে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার এক শিশুকন্যা ও অটোরিকশাচালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়। ঘটনার পরপরই ট্রেনটি পালিয়ে যায়।
এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
আব্দুল মালেক মাসুম জানান, মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D