১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ হাতিয়ার চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।
বৃহস্পতিবার উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় নিহত হন চরকিং বাসিন্দা নুর আলম (২৮)। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোক্তার হোসেন। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সমর্থিত গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সমর্থিত গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে আভ্যন্তরীণ কোন্দল চলে আসছিলো।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D