২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়েই রাত সাড়ে আটটায় এই বৈঠক হবে বলে জানা গেছে।
এরই মধ্যে কমিটির সব সদস্যকে বার্তা পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনার জন্য খালেদা জিয়া স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছেন বলে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে গত ৩ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসেছিলেন খালেদা জিয়া। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে- ভারত সফরে যদি সামরিক কোনো চুক্তি হয়, তাহলে বিএনপি কর্মসূচি দেবে। ফলে আজকের এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পর্কে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা কর্মসূচি আসতে পারে বলেই জানা যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D