২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
‘পহেলা বৈশাখ’ এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ বাঙালি বা মুসলমানদের সংস্কৃতি নয় বরং হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। এগুলো মুসলমানদের জন্য পালন করা সম্পূর্ণ হারাম বলে উল্লেখ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠেনের নেতারা এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পহেলা বৈশাখে সারাদেশে সরকারিভাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিও জানিয়েছেন সংগঠনের নেতারা।
সরকার বিরোধীদের চক্রান্তে রাষ্ট্রধর্ম বাতিল করে জামাত-জোট, হেফাযতের হাতে সরকার বিরোধী ইস্যু তুলে দেয়া যাবে না। রাষ্ট্রধর্ম বাতিলের সিদ্ধান্ত ৯৮ ভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশ কখনো মেনে নিবে না বলেও মন্তব্য করেন তারা।
‘বাসায় টেলিভিশন না থাকা জঙ্গির আলামত’ পুলিশের এমন বক্তব্যের প্রত্যাহারের দাবি জানিয়ে আয়োজকরা বলেন, দেশের কোনো মসজিদ মাদরাসা এবং বেশিরভাগ ধর্মপ্রাণদের বাসা তথা ২ কোটি কৃষক-শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দরিদ্র, অতিদরিদ্র মিলিয়ে সারা দেশে প্রায় ৭ কোটি লোকের বাসায় টিভি নেই। তারা কি তবে জঙ্গি? তাই এসব কথা না বলে জঙ্গিদমনে গোয়েন্দা সংস্থার লোকবল বহুগুণ করতে হবে এবং তাদের আরো দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, ওলামা লীগের নেতা মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা হাবীবুল্লাহ রূপগঞ্জী, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D