২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার সবই জনগণকে জানানো হবে।
তিনি বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ-ভারত দুই পক্ষই প্রস্তুত আছে। কিন্তু প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে এ স্বাক্ষর হচ্ছে না।
শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, জনগণের কাছে তথ্য গোপন করার রাজনীতি শেখ হাসিনা করে না। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি নেতারা অন্ধকারে ঢিল ছুড়ছে।ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বা তাদের সম্পত্তি দখলের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D