১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২৫
ঈদের আগের দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।
শুক্রবার (৬ জুন) দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে গাইবান্ধায় আটজন, ময়মনসিংহে চারজন, ঝিনাইদহে দুজন, কিশোরগঞ্জে দুজন, টাঙ্গাইলে দুজন, কুমিল্লায় দুজন এবং মাদারীপুরে একজন রয়েছেন।
গাইবান্ধা:
জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের লিয়াকত হোসেন (১৮), ইউনুছ (২০), ও অটোরিকশাচালক গনি মিয়া (৪০); গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আজিজার রহমান (৪০); একই গ্রামের আজিবর রহমান (৪০); কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) দুর্ঘটনায় মারা যান। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ময়মনসিংহ:
ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।
ঝিনাইদহ:
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- হরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদরাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮)। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল:
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা ইসলাম (২৩)। নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।
অপরদিকে, কালিহাতী এলাকায় টেনের ছাদ থেকে পড়ে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
টাঙ্গাইল:
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা ইসলাম (২৩)। নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।
অপরদিকে, কালিহাতী এলাকায় টেনের ছাদ থেকে পড়ে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন- পান্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)।
কুমিল্লা:
কুমিল্লায় দুই উপজেলায় যাত্রীবাহী বাস খাদের পড়ে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলেন- নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর গ্রামের বোকদাত মিরার মেয়ে সুমাইয়া আক্তার (১৯) এবং একই থানার আলমশ্রী গ্রামের প্রয়াত গজু মিরার মেয়ে পুষ্প আক্তার (২৪)।
মাদারীপুর:
মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D