মাশরাফির জোড়া আঘাত, থারাঙ্গা-মুনাভিরা সাজ ঘরে

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

মাশরাফির জোড়া আঘাত, থারাঙ্গা-মুনাভিরা সাজ ঘরে

Manual3 Ad Code

কলম্বো : শ্রীলঙ্কাকে ১৫৬ রানের লক্ষ্য দিয়ে ফিল্ডিং শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে বল হাতে নিয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তার ওই ওভারে মাত্র ২ রান করে শ্রীলঙ্কা। তবে তাসকিন আহমেদকে দ্বিতীয় ওভারে তিনটি চার মেরে গতি বাড়ায় লঙ্কানরা, যেটা ধরে রেখেছে তারা।

শেষ পর্যন্ত মাশরাফি মর্তুজা ৬৫ রানে ভেঙেছেন শ্রীলঙ্কার প্রথম জুটি। উপুল থারাঙ্গাকে ২৪ রানে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান তিনি।  বাংলাদেশের অধিনায়ক পরের ওভারে দিলশান মুনাবিরাকে ফিরতি ক্যাচ বানান। কুশল পেরেরা হাফসেঞ্চুরিতে অপরাজিত আছেন, অপর প্রান্তে খেলছেন আসেলা গুনারত্নে। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১২০ রান করেছে স্বাগতিকরা।

এর আগে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরু করে হোঁচট খেয়ে। তামিম ইকবালকে অগ্রপথিক ধরা হয়েছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই নেই তার উইকেট। ওই ধাক্কার প্রভাব পড়ে পুরো ম্যাচজুড়ে। বাংলাদেশের ব্যাটসম্যানরা সাজঘরে ফিরেছেন নিয়মিত বিরতিতে। শেষ পর্যন্ত ৬ উইকেটে তারা করে ১৫৫ রান।

Manual8 Ad Code

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাধ সাধে বৃষ্টি। প্রায় পৌনে এক ঘণ্টা বৃষ্টিতে বন্ধ ছিল খেলা। সাড়ে ৭টার খেলা শুরু হয় সোয়া ৮টার দিকে। প্রথম ওভার করেন সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এ পেসারের দুরন্ত গতির কাছে দ্বিতীয় বলেই বোল্ড হন তামিম।দুই বল খেলে রানের খাতা না খুলে আউট হন বাংলাদেশের ভরসার প্রতীক।

অবশ্য সাব্বির ও সৌম্যের ব্যাটে প্রথম ওভারের ধাক্কা ভালোভাবে কাটিয়ে উঠতে থাকে বাংলাদেশ। সৌম্য ও সাব্বির বুঝেশুনে খেলতে থাকেন। ৫ ওভারে তারা তোলেন ৫৭ রান। কিন্তু ষষ্ঠ ওভারে ভিকুম সঞ্জায়া বল হাতে নিতেই বাধে বিপত্তি। ওই ওভারের প্রথম বলে দৌড়ে একটি রান নিতে গিয়ে নন স্ট্রাইকিং প্রান্তে রান আউট হন সাব্বির। সেকুগে প্রসন্নের সরাসরি থ্রোতে থামে সাব্বিরের ১৬ রানের ইনিংস। ওই ওভারের পঞ্চম বলে ক্যাচ হন সৌম্য (২৯)। আকাশ ছোঁয়া তার শটটি লং অনে থিসারা পেরেরার মুঠোয় ধরা পড়ে।

সাব্বিরের বিদায়ের পর যেন উইকেটের মড়ক লাগে।  ৫৭ রানের জুটি ভাঙলে ২৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।  মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা ধৈর্য্য ধরতে পারেননি।

সুইপ করতে গিয়ে আসেলা গুনারত্নের বলটি ব্যাট লাগাতে পারেননি মুশফিক, ভেঙে যায় স্টাম্প। মাত্র ৯ বলে ৮ রান করেন তিনি। সেকুগের বলে কভারে মারতে চেয়েছিলেন সাকিব, কিন্তু শটে জোর ছিল না বলে পয়েন্টে গুনারত্নের ক্যাচ হন তিনি। মাত্র ১১ রানে আউট হন বাঁহাতি অলরাউন্ডার।

Manual8 Ad Code

১১.১ ওভারে ৮২ রানে ৫ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন সামলে উঠার চেষ্টা করেছিলেন। তাদের জুটিতে আসে ৫৭ রান। তবে মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত খেলতে পারেননি। ২৬ বলে ৩১ রান করে মালিঙ্গার দ্বিতীয় শিকার হন তিনি। মোসাদ্দেক ইনিংস সেরা ৩৪ ও মাশরাফি ৯ রানে অপরাজিত ছিলেন।

Manual8 Ad Code

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ১-১ ব্যবধানে সমতায় শেষ করেছেন টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজটা নিশ্চিয়ই জিততে চাইবেন মাশরাফি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code