২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
নাঈম আহমেদ, রাজনৈতিক প্রতিবেদক :::: অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৩১ সদস্যের কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন।
নবগঠিত এই সংগঠনের সদস্য সচিব করা হয়েছে ডা. জাহেদুল ইসলামক এবং ও মুখ্য সংগঠক হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
এর আগে, এদিন দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D