বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৩ শিক্ষার্থীর মৃত্যু

Manual6 Ad Code

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)।। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Manual1 Ad Code

জানা গেছে, দুপুরে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই তিন শিক্ষার্থী। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল হাসান বলেন, তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। আহত বর্ষা নামে একজনকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় বর্ষাও মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন তিনজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code