কুসিক নির্বাচনে আ.লীগ ঐক্যবদ্ধভাবে ফেল করেছে : গয়েশ্বর

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

কুসিক নির্বাচনে আ.লীগ ঐক্যবদ্ধভাবে ফেল করেছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে।

তিনি বলেন, তাই এই নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে ফেল করেছে। আর জনগণ ঐক্যবদ্ধ হয়ে জয়লাভ করেছে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্রগোষ্ঠি দল।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ‘ফেয়ার’ কিন্তু ‘ইলেকশন আনফেয়ার’ মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন যদি ফেয়ার হতো তাহলে বিএনপির প্রার্থী কাছে ৫০ শতাংশ ভোটে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হতেন।

তিনি বলেন, জয়লাভ হলেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়, এই থিওরি থেকে বের হয়ে আসতে হবে। কারণ কুসিক নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি।

এ সময় তিনি আগামীতে নির্বাচন কিভাবে সুষ্ঠু ও অবাধ করা যায়, সেই প্রচেষ্টা নির্বাচন কমিশনের থাকতে হবে- বলে ইসিকে পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ টেনে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আগামী ৭ তারিখে ভারত যাচ্ছেন। শুনা যাচ্ছে, সর্বচ্চো সম্মান পাবেন তিনি। রাষ্ট্রীয় ভবনে থাকবেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কয়টি ব্যাগ নিয়ে যাবেন, আর কয়টি ব্যাগ নিয়ে আসবেন?

দেশের চলমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ মানুষ মারার কসাই খানায় পরিণত হয়েছে।

তিনি বলেন, আইনশঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু মানুষ হত্যা হ্রাস পায়নি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট