২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
সিঙ্গাপুরে চিকিৎসাধীন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে দেখতে সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মন্ত্রী এ সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন আহত সেনাসদস্যের খোঁজখবর নেন এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পূর্ণ আন্তরিকতার কথা জানান।
এসময় মাউন্ট এলিজাবেথে কর্তব্যরত চিকিৎসক, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর নাজিম-উদ-দৌলা, লে. কর্নেল আবুল কালাম আজাদের সঙ্গে থাকা তার সহকর্মী লে. কর্নেল আমের ও পরিবারের সদস্য পাপ্পু উপস্থিত ছিলেন।উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেটের জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বিস্ফোরিত বোমায় গুরুতর আহত হন র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। এরপর সিলেট ও ঢাকায় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রবিবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D