১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, জঙ্গি যদি এদেশে সত্যি সত্যি এসে থাকে তাহলে গণতন্ত্রকে মুক্তি দিন, মিছিল-মিটিংকে মুক্তি দিন। তাহলে দেখবেন জঙ্গিরা মিছিল মিটিং এর ভিড়ে কোথায় চলে যায়।
তিনি বলেন, আর যদি আপনারা গণতন্ত্র মুক্তি না দেন, মিছিল-মিটিং এর অনুমতি না দেন, তাহলে মনে করবো জঙ্গি ধরার নামে নাটক চলছে।
রবিবার ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভযাত্রা পূর্বের সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার যদি বিএনপিকে ‘স্বাভাবিকভাবে’ সভা-সমাবেশ করতে দেয় তাহলে জঙ্গিবাদ থাকবে না।তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। এ কারণেই জঙ্গিবাদের সমস্যা দেখা দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D