১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে ‘আতিয়া মহলে’ এখনো অভিযান চলছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, তবে মনে হচ্ছে বড় কোনো জঙ্গি নেতা থাকতে পারে।
রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাড়িটিতে জঙ্গিদের আস্তানা রয়েছে সেখানে অনেক অধিবাসী ছিলেন। অভিযানটি নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ওপর দায়িত্ব দেয়া হয়েছে।তিনি বলেন, এ ধরনের একটি অভিযানস্থলে আশপাশে বোমা রেখে যাওয়ার ঘটনায় হঠাৎ করে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন যাদের মধ্যে দুইজন পুলিশ পরিদর্শক রয়েছেন। একজন র্যা বের কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
সারা বাংলাদেশ চষে বেড়িয়েও দেশের কোথাও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শনাক্ত করার সৌভাগ্য হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কোনো নেতাই আইএস’র অনুসন্ধান দিতে পারেননি। আমরা যদি আইএস শনাক্ত করতে পারতাম তাহলে আমরা ব্যবস্থা নিতাম।
তিনি আরো বলেন, সবসময় বলে এসেছি জঙ্গি নির্মূল হয়নি তবে নিয়ন্ত্রণে রয়েছে। ষড়যন্ত্রকারীরা সুযোগ পেলেই ষড়যন্ত্র করছে, তারা এখনো সক্রিয় রয়েছে। তবে জনগণ যেহেতু জঙ্গিবাদকে সমর্থন করে না, সেহেতু তারা টিকতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D