ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

Manual8 Ad Code

কুড়িগ্রামের তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

Manual4 Ad Code

রবিবার (৯ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন—উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার সৌরভ আলী ও প্লাবন মিয়া। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা গেলেও গুরুত্বর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code