মধ্যপ্রাচ্যে কুলাউড়ার ৩ প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

মধ্যপ্রাচ্যে কুলাউড়ার ৩ প্রবাসীর মৃত্যু

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও কাতারে ২৩ ফেব্রুয়ারি রোববার পৃথক সময়ে কুলাউড়া উপজেলার বাসিন্দা ৩ প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনই জয়চন্ডী ইউনিয়নের। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, মধ্যপ্রাচ্যের কাতারের আল কুর শহরে রাজমিস্ত্রীর কাজ করেন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামের আব্দুল মতিন মতু মিয়ার ছেলে আব্দুল খালিক (৪২)। রোববার বিকেলে ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। আহত আব্দুল খালিককে দ্রুত উদ্ধার করে আল কুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Manual4 Ad Code

এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ (৩৮) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শামীম আহমদ উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ গিয়াসনগর (লামাগাও) গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিলো।

Manual1 Ad Code

এছাড়াও সৌদি আরবের মদিনা শহরে রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো: মতিউর রহমান (৬২) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মদিনা শহরে কাজ ও বসবাস করতেন। নিহত মো: মতিউর রহমান উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তাকে মদিনায় মসজিদ আল হারামে জানাযার পর সেখানেই দাফন করা হবে।

জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য ও বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়গুলো নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code