৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে। যারা দেশকে অস্থিতিশিল করার চেষ্টা করছে আমি তাদের ঘুম হারাম করে দেব। দিনে রাতে কোথাও তাদের স্থান হবে না।
তিনি বলেন, সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আমি বাহিনীর সবাইকে বলে দিয়েছি, তারা টহল কার্যক্রম আরও জোরদার করবে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তারা প্রচুর টাকা খরচ করছে। তাদেরকে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আগামীকাল (সোমবার) থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।
তিনি বলেন, আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D