মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পাল্টা গুলিতে নিহত ২

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পাল্টা গুলিতে নিহত ২

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দু’টি বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সাথে আরো একাধিক লোক ছিল, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।’
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


সূত্র : ইউএনবি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট