ভেদাভেদ ভুলে আইনজীবীদের ভোট দেয়ার আহ্বান খালেদার

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৭

ভেদাভেদ ভুলে আইনজীবীদের ভোট দেয়ার আহ্বান খালেদার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সব ‘ভেদাভেদ’ ভুলে বিএনপিসমর্থিত প্রার্থীদের একযোগে ভোট দিতে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী (১২ মার্চ) বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী কর আইনজীবীদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান বেগম জিয়া।

কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম এ গফুর মজুমদার, মো. আব্বাস উদ্দিন, রমিজউদ্দিন আহমেদ, কর আইনজীবী ফোরামের সহ-সভাপতি একেএম নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ অর্ধশতাধিক কর আইনজীবী উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট