১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশী বন্ধু ভারতের সঙ্গে সরকারের এখন মান-অভিমান চলছে।
তিনি বলেন, বন্ধু হিসেবে তাদেরকে (ভারত) রিজেক্ট করতে পারছে না। খালেদা জিয়ার বিদেশে বন্ধু আছে প্রভু নেই কিন্তু সরকারের প্রভু আছে বন্ধু নেই।
রবিবার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিন্তু বন্ধুত্বের মাত্রা যেন প্রভুত্বে পরিণত না হয় সেদিকে বিএনপির দৃষ্টি সবসময় থাকে। কারণ এটি দেশের জনগণ মেনে নেবে না। কিন্তু আপনি (প্রধানমন্ত্রী) তাদেরকেই বন্ধু নয় প্রভু মানেন।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা আপনি যোগ-বিয়োগে ভুল করছেন। যাই করেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক দিয়েন না। আপনি জনগণের ভোটে নির্বাচিত হলে যখন তখন এই জনগণকেই ব্ল্যাকমেইল করতে পারতেন না।
তিনি আরো বলেন, এবার ভারতে গেলে আঁচলটা বেঁধে যাবেন কিন্তু খুলে দিয়ে আসবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলবেন না।
নির্বাচনে সিট ভাগাভাগির প্রসঙ্গটেনে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আপনি (প্রধানমন্ত্রী) সিট দেয়ার কে? নির্বাচনে ভোট ভাগাভাগির কি আছে। জনগণ নির্বাচনের মাধ্যমে যাকে ভোটে নির্বাচিত করবেন সেই ক্ষমতায় আসবে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জেবেল রহমান গনি, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম বীরপ্রতীক, সংগঠনের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D