১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৭
গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও সালাউদ্দিনের অবস্থান নির্ণয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গীনি।
বুধবার সন্ধ্যায় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
গীনি বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করার ষড়যন্ত্র করা হয় এবং পরবর্তীতে সালাউদ্দিনকে গুম করার নাটক সাজানো হয়। এজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি রাখবো যারা গুম হয়েছেন… কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গুম হয়ে যাওয়ার পর জঙ্গি-সন্ত্রাসী হয়ে আমাদের ওপর আক্রমণ চালাচ্ছেন।
তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নেবেন কি না, এই ইলিয়াস আলীরা সিরিয়ায় গিয়ে আইএস’এর যুদ্ধে অংশ নিচ্ছে, নাকি পাকিস্তানে গিয়ে তারা জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। এটার দেখার আহ্বান জানাচ্ছি।’বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ২০১৩ সালের ২৮ জুন খালেদা জিয়া ইংরেজিতে নিবন্ধন লিখে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছেলেন। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার নামে ২০১৩-১৫ সাল পর্যন্ত ৪০ হাজার বৃক্ষ কেটে ফেলেছিলো, সেই গাছ তারা বিক্রিও করে দিয়েছিলো। তখন কোনো পরিবেশবাদী একটি কথাও বলেনি। বিএনপি-জামায়াত তখন ৫৮২টি স্কুলও পুড়িয়ে দিয়েছিল।
২০১৫ সালে খালেদা জিয়া নিজের বাড়ি ছেড়ে অফিসে গিয়ে কী ষড়যন্ত্র করেছিলো তার তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন মাহবুব আরা গীনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইট নিয়ে ষড়যন্ত্র করা হয়। রামপাল নিয়ে ষড়যন্ত্র চলছে। বাল্যবিবাহ নিরোধ আইন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ড. ইউনূস ক্ষুদ্র ঋণের নামে মানুষকে সর্বস্বান্ত করেছে। ওরা লাভের টাকাতো দূরের কথা আসলও ফেরত দেয়নি। আসলও ইউনূস মেরে খেয়েছে। এরাই এখন বড় বড় কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D