১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির অতিরিক্ত মহাসচিব হয়েছেন কিনা তা জানতে চেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন রাখেন।
জয়নাল আবেদীন ফারুক বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি কি আমাদের দলের অতিরিক্ত মহাসচিব হয়েছেন যে আমাদের দলের ভিতরের সিদ্ধান্তও তিনি আগাম বলে দিচ্ছেন?
বিএনপির এ নেতা আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি না এলে তাদের নিবন্ধন বাতিল করা হবে, একথা যারা বলছেন তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ক্ষমতাসীন দলের নেতারা ছলছাতুরি করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারো নেই।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, এই সরকার জনবান্ধব সরকার নয়। জনবান্ধব সরকার কখনো জনমতের রায়কে উপেক্ষা করে গ্যাসের মূল্য বৃদ্ধি করতে পারে না। অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করুন।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D