১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশে বড় ধরনের নাশকতা হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য দলের নেতা-র্কমীদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি এ শঙ্কার কথা জানান। আগামী ১৭ ও ২৬ মার্চের অনুষ্ঠান সফল করতে এ বৈঠকের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ।
উগ্রবাদীরা ভেতরে ভেতরে সংঘবদ্ধ হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নাশকতার স্বড়যন্ত্র করছে উগ্রবাদিরা। এজন্য তারা তলে তলে প্রস্তুতি নিচ্ছে। যে কোন সময় আক্রমণ করতে পারে।
এসময় কেন্দ্রীয় ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D