১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কেয়ামত পর্যন্ত হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।
তিনি বলেন, সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। নির্বাচনে অংশ্র গ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এ জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না। প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবো, তবু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবো না।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ সভার আয়োজন করে বীর উত্তম শহীদ জিয়া ও গবেষণা পরিষদ।নির্বাচনে না গেলে বিএনপির নিবন্ধন বাতিল হবে এমন বক্তব্যের প্রতিবাদে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিবন্ধন ফেলে দিলে কী হবে? জামায়াতের তো নিবন্ধন বাতিল হয়েছে। এতে কী জামায়াতের কিছু হয়েছে? এরপরও তো সরকার বিএনপিকে বলে, জামায়াতকে ছেড়ে আসুন। জামায়াত ছেড়ে আসুন, এটা সরকারের রাজনৈতিক কৌশল মাত্র।
খালেদা জিয়ার সাজা প্রসঙ্গটেনে গয়েশ্বর বলেন, এতই সহজ যে খালেদা জিয়ার সাজা হয়ে যাবে? আজকে যাদের ফাঁসি হওয়ার কথা তারা রাষ্ট্র চালাচ্ছে। আর আমাদের নেত্রীকে সাজা দিয়ে দিবে। এতই সহজ। আমরা কি মরে গেছি? এ ব্যাপারে কোনো ফর্মুলা দিয়ে কাজ হবেনা। এখন পুরো দেশটাই কারাগার। নতুন কারাগারের প্রয়োজন নেই। আমরা সহকর্মীদের রক্তের সাথে বেঈমানি করে নির্বাচনে যেতে পারিনা।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ১৯৭৩ সালে পাকিস্তানের পক্ষে ৪৩ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছিলেন। তাদের বিচার কেনো করছেন না। তাদের নামের তালিকা কেনো প্রকাশ করছেন না। কারণ তারা নৌকা মার্কা ও আওয়ামী লীগের নেতা!
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে নৌকার মাঝি ডুবে যাবে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এ ভয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। কারণ কয়েক দিন আগে গোপালগঞ্জের কয়েক জনের সঙ্গে আমার কথা হয়, তারা আমাকে বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচন চান। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আমাদের আপার কী হবে।
এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো আপস নয়, সংগ্রাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D