৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত এশিয়া ও প্যাসিফিক বিষয়ক বৃটিশমন্ত্রী অলক শর্মা।
বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল ৫টা ২০ মিনিটে শেষ হয়। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও বৃটিশমন্ত্রী অলক শর্মা সঙ্গে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার ডেভিড অ্যাশলে উপস্থিত ছিলেন।
৫০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকে খালেদা জিয়া দেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, এই বৈঠক ছিল বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাজ্যের তেরেসা মে প্রশাসনের কাছে বিএনপির অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে বৈঠকে। এছাড়াও বৈঠকে যুক্তরাজ্য সরকারের নতুন নতুন নীতি এবং যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ মন্ত্রী অলক শর্মা।
তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসা এই ব্রিটিশ মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে যুক্ত ব্রিটিশ ও বাংলাদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে এবং রোহিঙ্গা শরনার্থীদের সমর্থক জাতিসংঘ ও অপরাপর সংস্থার সঙ্গে বৈঠক করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D