খালেদা জিয়াকে গ্রেপ্তারে আদালতের তাগিদ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

খালেদা জিয়াকে গ্রেপ্তারে আদালতের তাগিদ

১৫ আগস্ট জন্মদিন পালন বন্ধের আর্জি জানিয়ে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে তাগিদ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম গুলশান থানা পুলিশকে এ তাগিদ দেন।

মামলার বাদী ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতা গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র জানান, গত বছরের ৩১ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে খালেদার ওই জন্মদিনকে ‘ভুয়া ও প্রতারণামূলক’ বলা হয়।

তিনি আরো জানান, গতবছরের ১৭ নভেম্বর এ মামলায় খালেদাকে গ্রেপ্তারে পরোয়না জারি করার পর সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট