দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে একটি বাসের ধাক্কায় নিপেন্দ্র দাস (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিপেন্দ্র দাস (৬০) বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। আহত মিন্টু দাস একই গ্রামের বলে জানা গেছে। তারা উভয়ে সম্পর্কে দুলাভাই-শ্যালক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিপেন্দ্র দাস ও মিন্টু মোটরসাইকেল আরোহী ছিলেন। মোমিনখলা এলাকার সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রোল ফিলিং স্টেশনের সামনে পৌছলে শ্যামলী বাস এসে ধাক্কা দেয় মোটরসাইকেলে। এতে ঘটনাস্থলেই মারা যান নিপেন্দ্র দাস। আহত হন মিন্টু দাশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট