২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪
সিলেটের ওসমানীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি টিম অভিযান চালিয়ে মাদকের চালানসহ চারজনকে আটক করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ওসমানীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উত্তর আরিপাইল গ্রামের মো. মহররম আলী (৫৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার মনোয়ারপুর গ্রামের লাকী আক্তার (৩১), একই থানার জারফাবাদ গ্রামের মোছা. সেলিনা আক্তার (৪৩) ও এই জেলার ভৈরব থানার মিরারচর গ্রামের সুমাইয়া খাতুন (১৯)।
র্যাব-৯ এর মিডিয়া সেল এ তথ্যগুলো জানায়। আটক ৪ জনকে সংশ্লিষ্ট থানাগুলোতে প্রেরণের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D