২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আদালতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কয়েকটি কক্ষে আগুন দেয়। এতে আদালতের নথিপত্র রক্ষিত কক্ষ এবং জিআরও অফিস কক্ষের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র, দুটি কম্পিউটার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷
বুধবার (৭ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালতের নথিসংরক্ষণ কক্ষ ও জিআরও কক্ষে এ আগুনের ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, সকালের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত আদালত এলাকায় প্রবেশ করে জানালা দিয়ে বিভিন্ন কক্ষে আগুন দেয়। সকাল সাড়ে ৯টার দিকে সাব-রেজিস্টার অফিসের এক মহিলা কর্মচারী ও একজন আইনজীবীর সহকারী আদালত প্রাঙ্গণে এসে ধোঁয়া দেখতে পেয়ে পেশকারকে বিষয়টি জানান।
আদালতের পেশকার ঝলক দাস জানান, রাত কিংবা সকালে দুর্বৃত্তরা আদালতের কক্ষগুলোতে আগুন দেয়। আমরা এখন নথিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছি। কী পরিমাণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনো সঠিক বলতে পারছি না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D