২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈচাচারী খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর জনতার বিজয়কে দীর্ঘদিন থেকে গণতন্ত্রিক আন্দোলন সংগ্রামে এবং সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে শাহাদাত বরণকারী সবার উদ্যেশ্যে উৎসর্গ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, এই বিজয় আমাদের শহীদদেরকে উৎসর্গ করলাম, এই বিজয় ছাত্রজনতার বিজয়। সকলের সম্মিলিত আন্দোলনের কারনেই স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর সবাইকে শান্ত থাকতে হবে, কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। কারন স্বৈরাচার ও খুনি শেখ হাসিনার পেতাত্মারা ইতিমধ্যে মুক্তিকামী জনতার সাথে মিশে গিয়ে বিভিন্ন অপকর্ম শুরু করেছে। এদের থেকে সজাগ থাকতে হবে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, কোন ভাবেই কোন সরকারী/বেসরকারী স্থাপনা, যানবাহন ও কোন কিছুই ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা মুক্তিকামী জনতার নাম ভাঙ্গিয়ে ইতিমধ্যে অপকর্ম শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে। যেখানেই এদেরকে পওয়া যাবে সাথে সাথে আইনশৃংঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তারা বলেন, সর্বপোরী পরবর্তী দলীয় কর্মসূচী ঘোষনা হওয়ার পূর্ব পর্যন্ত আমরা সিলেটবাসীকে শান্ত থাকার এবং এই বিজয়ের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করার জন্য আহবান জানাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D