সিলেটে বিভিন্ন স্থানে সং’ঘ’র্ষ, মোটরসাইকেলে আ’গু’ন

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪

সিলেটে বিভিন্ন স্থানে সং’ঘ’র্ষ, মোটরসাইকেলে আ’গু’ন

সিলেটের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

সোমবার (৫ আগস্ট) দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট মহানগরের জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগাহ গেইট এলাকায় এসব সংঘর্ষ ঘটে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশের মিস ফায়ারে বিশেষ বাহিনীর (সিআরটি) ৩ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, দুপুর ১টার দিকে নগরের চৌহাট্টায় আন্দোলনকারীরা জড়ো হলে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে জিন্দাবাজার ও দরগাহ গেইট এলাকায়। এসময় জিন্দাবাজার পয়েন্টে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট