২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪
সিলেটে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১ আগস্ট বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ প্ল্যানেট আরাফ কম্পিউটার সিটির ৫ম তলায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলাপমেন্ট কনসালটেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের সভাপতি মোঃ ফেরদৌস আলম।
ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট এর চেয়ারম্যান এডভোকেট মোঃ আনোয়ার হোসেন পান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্যাড-ক্যাব সিলেট জোনের সেক্রেটারী আবু তৈয়ব দিপু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন, হারুনুর রশীদ, ভিসা পয়েন্ট সিলেটের রিজিয়ুন্যাল ম্যানেজার রাকিবুল হাসান বিজয়, ঢাকা অফিসের হেড অব অপারেশন তাওহিদ তানভীর, কো-অডিনেটর শামিমুর রহমান জনি, নির্বাহী অফিসার সৈকত আহমদ খান, প্রসেসিং টিম এক্সপার্ট শাহদাত হোসেন রাহাত, সৈরভ শাহ, ক্যামেরা এন্ড ডিজিটাল মার্কেটিং নিজামুল ইসলাম, সিনিয়র কাউন্সিলর উর্মি সরকার, নুসরাত জাহান, অফিস সহকারী সিয়াম, মেহরাজ, মাহিদুল প্রমুখ। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মহলের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এন্ড ল্যাগুয়েজ পয়েন্ট সিলেট অফিসের উদ্বোধন করেন ভিসা পয়েন্টের চেয়ারম্যান এডভোকেট মোঃ আনোয়ার হোসেন পান্না।
বক্তারা বলেন, স্বল্প খরচে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সিলেটে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করে দেশ জাতির কল্যাণে ভূমিকা রাখবে। ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিদেশ যেতে সব ধরনের সহযোগিতা করা হবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা ইংরেজিতে দুর্বল তাদেরকে আইএনটিএস-পিটি, টুফেল ইত্যাদি ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে এ টু জেড সহায়তা করবে ভিসা পয়েন্ট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D