৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পুরুষ মানুষের বয়স হয় না, মনোবলটাই আসল।
তিনি বলেন, সবাই আমাকে উদ্দেশ্যে করে বলে আমার নাকি বয়স হয়েছে। বয়স আবার কী, মনোবলটাই আসল। এটা সবার জানা দরকার যে, পুরুষ মানুষের বয়স হয় না।
বুধবার রংপুর পর্যটন মোটেল হলরুমে উত্তরবঙ্গের ১৬ জেলা ও ২ মহানগর জাতীয় পার্টির সভাপতি এবং সম্পাদকের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন, ১৯৯১ সালে জেল থেকে নির্বাচন করেছি। সেসময় বৃহত্তর রংপুরের ২১টি আসন পেয়েছিলাম। ওই ২১টি আসন না পেলে খালেদা জিয়া আমাকে ফাঁসি দিতেন। এ জন্য রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
আগামী ২২ মার্চ সুন্দরগঞ্জের শূন্য আসনে নির্বাচন জাতীয় পার্টির জন্য অগ্নিপরীক্ষা উল্লেখ করে এরশাদ বলেন, যে কোনো মূল্যেই সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য রংপুর থেকে ২০ হাজার নেতাকর্মীকে ভোটের দিন কেন্দ্র পাহারা দেবার জন্য সুন্দরগঞ্জে অবস্থানের নির্দেশ দেন তিনি।
এমপি লিটন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আব্দুল কাদের খাঁন তার দলের কেউ নয় জানিয়ে এরশাদ বলেন, তিনি এক সময় জাতীয়পার্টির এমপি ছিলেন। এখন পার্টির কেউ না। গত ৩ বছর থেকে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত চলছে। এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সুনিল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D