জকিগঞ্জে ১০৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ৩

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

জকিগঞ্জে ১০৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, আটক ৩

সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই চিনি জব্দ ও তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো. সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-৩১/০৭/২০২৪খ্রি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট