১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বৈঠক শেষ হয়েছে।
এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়।
ডোনাল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম বৈঠক।
এ বৈঠকে ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান ব্যাখ্যা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।দলের একটি সূত্র থেকে জানা গেছে, বার্নিকাটের এই বৈঠক ছিলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে বৈঠকে। এছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র সরকারের নতুন নতুন নীতি এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বলেছেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিলো।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামমসুদ্দিন দিদার জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বার্নিকাট আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। তবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
২০১৬ সালের ২৪ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালের ২২ মে মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। বার্নিকাট ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনার স্থলাভিষিক্ত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D