সিলেটে ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নি*হ*ত, গ্রেফতার ৩

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

সিলেটে ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নি*হ*ত, গ্রেফতার ৩

Manual5 Ad Code

সিলেট নগরীর বন্দরবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিহাব উদ্দিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এদিকে এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এদিন রাত সাড়ে সাতটার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

নিহত শিহাব উদ্দিন (২০) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার রাউতখাই গ্রামের সুমন আহমেদের ছেলে। তিনি একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।

Manual3 Ad Code

তিনজন গ্রেফতার ও নিহতের বিষয়টি ১২টার দিকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী ফেরিঘাট এলাকার মাহজাহান মিয়ার ছেলে মো. রানা, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহ পরাণ (রহ.) থানার শিবগঞ্জ এলাকার আইয়ুব আলীর ছেলে আরিফ আহমদ রকী (২২) ও নেত্রকোনার কুলিহাটি গ্রামের মৃত রাসেল মিয়ার ছেলে ও বর্তমান সিলেট নগরীর ঘুশিটুলা এলাকার বাসিন্দা শাকিল আহমদ (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিহাব উদ্দিন মঙ্গলবার বিকাল ৪টার দিকে একটি কাজে করিম উল্লাহ মার্কেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতে থাকা মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় শিহাব ঝাপটে ধরলে তাদের কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এসময় পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন বলেন, ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তাদেরকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code