২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরাঞ্চলে বিয়েবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে কামারখালী নদীতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জুলাই) প্রীতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদারের মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে ওই স্কুল শিক্ষার্থী তার খালার বাড়ি নলুয়া হাওর বেষ্টিত জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এক আত্মীয়র বিয়েতে আসে। সোমবার দুপুরে সে স্থানীয় কামারখালী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এর পর থেকে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও খুঁজে পায়নি। পরে একই স্থানে ওই স্কুলছাত্রীর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় ওই স্কুলছাত্রী পানিতে ডুবে যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D