রোববার সিলেটে কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৯টা

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৪

রোববার সিলেটে কারফিউ শিথিল সকাল ৬টা থেকে রাত ৯টা

সিলেটে রোববারও কারফিউ চলবে। তবে রাত ৯টার পর থেকে। সেদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (২৭ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সিলেট। গত ১৭, ১৮ ও ১৯ জুলাই পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১৯ জুলাই শুক্রবার সিলেটের পরিস্থিতির আরও অবনতি হয়।

সেদিন রাত ১২টা থেকে সারাদেশের ন্যায় সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ ঘোষণা করা হয়। প্রথম দফায় ২০ জুলাই শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ থাকলেও পরে ২ ঘণ্টা বিরতি দিয়ে বেলা ২টা থেকে দ্বিতীয় দফায় এবং রোববার বিকাল ৩টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তারপর থেকে নিয়মিত শিথিল করা হলেও কারফিউ চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট