টাঙ্গুয়ার হাওর থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ, আটক ২

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৪

টাঙ্গুয়ার হাওর থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ, আটক ২

রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওর থেকে ট্রলার বোঝাই ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৭ জুলাই) জব্দকৃত ট্রলার বোঝাই চিনি চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারিকে আটক করেছে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ।

আটককৃতরা হলো, জেলার ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের পূর্বপাড়ার মৃত আব্দুর সামাদের ছেলে আব্দুর নবী বাবলু, একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামের ফজলুল হকের ছেলে ইকবাল হোসেন।
শনিবার সন্ধায় জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মধ্যনগর থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত সোয় দুটার দিকে সীমান্তের ওপার থেকে নিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় ৫০ বস্তা চিনি সহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে। একই সময়ে ট্রলারে থাকা আব্দুর নবী বাবলু ও ইকবাল হোসেনকেও পুলিশ আটক করে।

জব্দকৃত ট্রলার ও ভারতীয় চিনির সরকারি মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

মধ্যনগর থানা পুলিশ জানায়, আটক দুই জন ও পলাতক চারজনকে অভিযুক্ত করে পুলিশ বাদী হয়ে শনিবার দুপুরে একটি মামলা দায়ের করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট