২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৪
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী ও ২৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মৌলা গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী কোর্টের হাজিরা শেষে বাসায় ফেরার পথে বন্দরবাজার থেকে গ্রেফতার করেছে বাকশালী পুলিশ। কোটাবিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল সাধারণ জনগন স্বর্তস্ফুতভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের যুক্তিক দাবির সাথে একমত পোষণ করে অংশগ্রহন করছিল ঠিক তখনই অবৈধ সরকার তার পুলিশ বাহিনীকে দিয়ে একেক পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। গ্রেফতার হামলা-মামলা করে শহীদ জিয়ার সৈনিকদের কখনো দমানো যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ষড়যন্ত্রের কথা বলে, বিএনপির উসকানি দেয়ার কথা বলে আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী ও রাজাকার হিসেবে চিহ্নিত করছে এবং শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। কোটাবিরোধী আন্দোলনকারী ও বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আজও কোটাবিরোধী আন্দোলনকারী কয়েকজন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের বাসায় পুলিশের তল্লাশী এবং কোটাবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদল নেতা ওসমান গনির বাসায় ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুর করেছে। এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D